যে সকল ধর্মকেই বিশ্বাস করেন! সেই মানুষকে এবার খুঁজে পাওয়া গেল আর তিনি
হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ! সম্প্রতি ক্যাট জানিয়েছেন সব ধর্ম
মতেই বিশ্বাস আছে তার।
এবার সাংবাদিকের সঙ্গে প্রেম করছেন পরীমনি
এবার মোশাররফ করিমের নায়িকা মাধুরী দীক্ষিত
‘অপারেশন অগ্নিপথে’ শাকিবের সঙ্গে সূচনা
ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে
ভারতীয় পিতা ‘মোহাম্মদ কাইফ’ এবং ইংরেজ মা ‘সুজানা টার্কুট’ দম্পত্তির
সন্তান হিসেবে ক্যাটরিনা কাইফের জন্ম হংকংয়ে।
বাবা মুসলিম, মা খ্রিস্টান আর মেয়ে সকল ধর্ম-ই বিশ্বাস করেন! বর্তমানে
পৃথিবীতে অনেক ধর্মের অস্তিত্ব এখন বিদ্যমান। আমরা প্রত্যেকেই কোনো না কোনো
ধর্ম মতে বিশ্বাসী।
কিন্তু এমন কেউ কি আছেন যে সকল ধর্মকেই বিশ্বাস করেন! সেই মানুষকে এবার
খুঁজে পাওয়া গেল আর তিনি হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ! সম্প্রতি
ক্যাট জানিয়েছেন সব ধর্ম মতেই বিশ্বাস আছে তার।
একটি সাক্ষাৎকারে তিনি কতটা ধার্মিক জানতে চাওয়া হলে ক্যাট বলেন, আমি
সবসময়ই ধর্ম মেনে চলতে চেষ্টা করি। আমার বাবা ছিলেন একজন মুসলিম। অন্যদিকে
আমার মা ছিলেন খ্রিস্টান। কিন্তু এই দুই ধর্ম ছাড়া অন্যান্য ধর্ম
বিশ্বাসগুলোও আমি পালন করে বেড়ে উঠেছি। এমনকি আমাদের বাসায় একটি মন্দিরও
ছিল।
আমি যেদিন পূজা করতাম না সেদিন মায়ের কাছে আমার বকুনি খেতে হতো! আর যেদিন
নামাজ না পড়তাম সেদিন বাবার কাছে আমায় বকুনি খেতে হতো! ক্যাটরিনা জানান,
শৈশবেই তার পিতা-মাতার মধ্যে ছাড়াছাড়ি হয়েযায়। দুঃখজনকভাবে বাবা অথবা
মায়ের ধর্ম, সমাজ কিংবা নৈতিকতা আমার উপর প্রভাব বিস্তার করতে পারেননি।
ক্যাটের কাছের তারকা বন্ধুরা বরাবরই তার একটি বিশেষ গুণের প্রশংসা করে
থাকেন। আর তা হচ্ছে ঘর সাজ গোজের ব্যাপারে অতুলনীয়া এই বলিউড অভিনেত্রী।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে ক্যাট বলেন, এটা আপনার ইচ্ছের ওপর নির্ভর করে।
আমার সবকিছুর জন্যই একটা নির্দিষ্ট সময় ভাগ করা থাকে। এই সময় ধরে ধরেই আমি
আমার সকল কাজ করি। উল্লেখ্য : ক্যাটরিনা কাইফ মাত্র ১৪ বছর বয়সে
জুয়েলারীর বিজ্ঞাপনচিত্রে মডেল হন। মডেলস্ ওয়ান এজেন্সী'র সাথে চুক্তি
বদ্ধ হয়ে লন্ডনে মডেলিং কার্যক্রম চালিয়ে যান। এছাড়াও তিনি লন্ডন ফ্যাশন
উইকে কাজ করেছেন। লন্ডনভিত্তিক চলচ্চিত্র নির্মাতা কাঈজাদ গুস্তাদ লন্ডনে
মডেলিং কাজে নিয়োজিত কাইফকে চলচ্চিত্রের রূপালী পর্দায় নিয়ে আসেন।
২০০৩ সালে বুম ছবিতে কাইফকে তিনি অংশগ্রহণের সুযোগ দেন। মুম্বাইয়ে
অবস্থানকালীন অনেকগুলো বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব পান। কিন্তু, চলচ্চিত্র
পরিচালকেরা হিন্দি ভাষায় কথা বলতে না পারার কারণে ক্যাটরিনা'র সাথে
চুক্তিতে বদ্ধ হতে দ্বিধাগ্রস্থ ছিলেন। ২০০৫ সালে সরকার ছবিতে প্রাথমিক
সাফল্য পান। ছবিতে অভিষেক বচ্চনের গার্লফ্রেণ্ড বা মেয়েবন্ধুর ভূমিকা নেন
কাইফ। ঐ বছরেই ম্যায়নে পেয়ার কিউ কিয়া ছবিতে সালমান খানের সঙ্গে জুটি
বাঁধেন তিনি।
বলিউড হিরো সালমান খানের হাতধরে বলিউড পর্দায় তার আগম ঘটলেও বর্তমানে তিনি
বলিউডের নাম করা অভিনেত্রীদের এক জন। বলিউড হিরো সালমান খানের পাট চুকিয়ে
এখন তিনি রণবীর কাপুরের সাথে রোমাঞ্চে ব্যস্ত আছেন।
No comments:
Post a Comment