MOHONA NEWS

Home

Post Top Ad

Post Top Ad

গুলি করে মৃত্যুদণ্ডের রায় দেশে দ্বিতীয়

7:33 AM 0


গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জনকে গুলি করে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের রায় বাংলাদেশে এটা দ্বিতীয়।
আজ রোববার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এই নির্দেশ দেন।
এর আগে বঙ্গবন্ধু হত্যা মামলায় ১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারক কাজী গোলাম রসুল ১৫ জন সাবেক সেনা কর্মকর্তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। যদিও উচ্চ আদালতে আপিলের শুনানি শেষে ১২ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়।
আজকের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ১০ আসামি হলেন ওয়াসিম আক্তার ওরফে তারেক হোসেন ওরফে মারফত আলী, মোহাম্মদ রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম ওরফে রাশেদুজ্জামান খান ওরফে শিমুল খান, মো. ইউসুফ ওরফে মোসাদ মোড়ল ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহঙ্গীর আলম বদর, মাওলানা আবু ফকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও মাওলানা আবদুর রউফ ওরফে মুফতি।
বিচারক তাঁর রায়ে বলেন, ‘দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১)(এ)(বি)(সি)/২৫(ডি) ধারায় দোষী সাব্যস্তক্রমে উক্ত ধারা মতে তাঁদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মহামান্য হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত নির্ধারিত পদ্ধতি মোতাবেক গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।’
দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ অনুযায়ী মৃত্যুদণ্ড পাওয়া প্রত্যেক আসামি ইচ্ছে করলে এই দণ্ডের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন।
মুফতি হান্নান শুরুতে এই মামলার আসামি থাকলেও পরে আরেকটি মামলায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় মামলা থেকে বাদ দেওয়া হয় তাঁর নাম।
অন্যদিকে, মামলার ১১ নম্বর আসামি মেহেদি হাসান ওরফে আবদুল ওয়াদুদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
১২ নম্বর আসামি আনিসুল ইসলাম ওরফে আনিস, ১৩ নম্বর আসামি মোহাম্মদ মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ, ১৪ নম্বর আসামি সারোয়ার হোসেন মিয়াকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
এ ছাড়া খন্দকার মোহাম্মদ কামাল উদ্দিন শাকের, আরিফ হাসান, মুন্সী ইব্রাহীম, মোহাম্মদ শাহনেওয়াজ, মোহাম্মদ লোকমান, শেখ মো. এনামুল হক, মো. মিজানুর রহমান, মাওলানা সাব্বির, মাহমুদ আজাদ ও মো. আবুল হোসেন ওরফে খোকনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ করার কথা ছিল। এর আগে ২০ জুলাই ওই কলেজের পাশ থেকে ৭৬ কেজি ওজনের শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গোপালগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়।
পরবর্তী সময়ে ২০০১ সালের ৮ এপ্রিল অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান আসামি মুফতি আবদুল হান্নানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
Read More

ইসলাম ধর্ম নিয়ে এ কি বললেন ক্যাটরিনা

7:24 AM 0
যে সকল ধর্মকেই বিশ্বাস করেন! সেই মানুষকে এবার খুঁজে পাওয়া গেল আর তিনি হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ! সম্প্রতি ক্যাট জানিয়েছেন সব ধর্ম মতেই বিশ্বাস আছে তার।
এবার সাংবাদিকের সঙ্গে প্রেম করছেন পরীমনি
এবার মোশাররফ করিমের নায়িকা মাধুরী দীক্ষিত
‘অপারেশন অগ্নিপথে’ শাকিবের সঙ্গে সূচনা
ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ভারতীয় পিতা ‘মোহাম্মদ কাইফ’ এবং ইংরেজ মা ‘সুজানা টার্কুট’ দম্পত্তির সন্তান হিসেবে ক্যাটরিনা কাইফের জন্ম হংকংয়ে। 
বাবা মুসলিম, মা খ্রিস্টান আর মেয়ে সকল ধর্ম-ই বিশ্বাস করেন! বর্তমানে পৃথিবীতে অনেক ধর্মের অস্তিত্ব এখন বিদ্যমান। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ম মতে বিশ্বাসী।
কিন্তু এমন কেউ কি আছেন যে সকল ধর্মকেই বিশ্বাস করেন! সেই মানুষকে এবার খুঁজে পাওয়া গেল আর তিনি হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ! সম্প্রতি ক্যাট জানিয়েছেন সব ধর্ম মতেই বিশ্বাস আছে তার।
একটি সাক্ষাৎকারে তিনি কতটা ধার্মিক জানতে চাওয়া হলে ক্যাট বলেন, আমি সবসময়ই ধর্ম মেনে চলতে চেষ্টা করি। আমার বাবা ছিলেন একজন মুসলিম। অন্যদিকে আমার মা ছিলেন খ্রিস্টান। কিন্তু এই দুই ধর্ম ছাড়া অন্যান্য ধর্ম বিশ্বাসগুলোও আমি পালন করে বেড়ে উঠেছি। এমনকি আমাদের বাসায় একটি মন্দিরও ছিল।
  
আমি যেদিন পূজা করতাম না সেদিন মায়ের কাছে আমার বকুনি খেতে হতো! আর যেদিন নামাজ না পড়তাম সেদিন বাবার কাছে আমায় বকুনি খেতে হতো! ক্যাটরিনা জানান, শৈশবেই তার পিতা-মাতার মধ্যে ছাড়াছাড়ি হয়েযায়। দুঃখজনকভাবে বাবা অথবা মায়ের ধর্ম, সমাজ কিংবা নৈতিকতা আমার উপর প্রভাব বিস্তার করতে পারেননি। ক্যাটের কাছের তারকা বন্ধুরা বরাবরই তার একটি বিশেষ গুণের প্রশংসা করে থাকেন। আর তা হচ্ছে ঘর সাজ গোজের ব্যাপারে অতুলনীয়া এই বলিউড অভিনেত্রী।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে ক্যাট বলেন, এটা আপনার ইচ্ছের ওপর নির্ভর করে। আমার সবকিছুর জন্যই একটা নির্দিষ্ট সময় ভাগ করা থাকে। এই সময় ধরে ধরেই আমি আমার সকল কাজ করি। উল্লেখ্য : ক্যাটরিনা কাইফ মাত্র ১৪ বছর বয়সে জুয়েলারীর বিজ্ঞাপনচিত্রে মডেল হন। মডেলস্‌ ওয়ান এজেন্সী'র সাথে চুক্তি বদ্ধ হয়ে লন্ডনে মডেলিং কার্যক্রম চালিয়ে যান। এছাড়াও তিনি লন্ডন ফ্যাশন উইকে কাজ করেছেন। লন্ডনভিত্তিক চলচ্চিত্র নির্মাতা কাঈজাদ গুস্তাদ লন্ডনে মডেলিং কাজে নিয়োজিত কাইফকে চলচ্চিত্রের রূপালী পর্দায় নিয়ে আসেন।
২০০৩ সালে বুম ছবিতে কাইফকে তিনি অংশগ্রহণের সুযোগ দেন। মুম্বাইয়ে অবস্থানকালীন অনেকগুলো বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব পান। কিন্তু, চলচ্চিত্র পরিচালকেরা হিন্দি ভাষায় কথা বলতে না পারার কারণে ক্যাটরিনা'র সাথে চুক্তিতে বদ্ধ হতে দ্বিধাগ্রস্থ ছিলেন। ২০০৫ সালে সরকার ছবিতে প্রাথমিক সাফল্য পান। ছবিতে অভিষেক বচ্চনের গার্লফ্রেণ্ড বা মেয়েবন্ধুর ভূমিকা নেন কাইফ। ঐ বছরেই ম্যায়নে পেয়ার কিউ কিয়া ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বাঁধেন তিনি।
বলিউড হিরো সালমান খানের হাতধরে বলিউড পর্দায় তার আগম ঘটলেও বর্তমানে তিনি বলিউডের নাম করা অভিনেত্রীদের এক জন। বলিউড হিরো সালমান খানের পাট চুকিয়ে এখন তিনি রণবীর কাপুরের সাথে রোমাঞ্চে ব্যস্ত আছেন।
 
Read More

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু

10:34 PM 0


 https://mohonanews.blogspot.com
দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তি মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিরামপুর লে ষ্টেশনে এ ঘটনা ঘটে।
হাকিমপুরে লেোয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো: শাহ আলম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতযান ট্রেন দুপুর ১২টায় বিনামপুর রেল ষ্টেশনে দাঁড়ায়। এর ফাকে নিহত অজ্ঞাত যাত্রি ট্রেন থেকে নেমে পাশের চা দোকানে চা পান করেন। ট্রেন ছাড়ার সময় তিনি দ্রুত ট্রেনে উঠতে গেলে পিছলে পড়ে যায়।
এতে ট্রেনে চাকা তার উপর দিয়ে চলে গেলে কোমার থেকে শরীরের উপরের অঙশ বিছিন্ন হয়ে যায় এবঙ ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহেতের পরনে কালো প্যান্টে এবং ছাই রংগের হাফ শার্ট ছিল। বয়স ৫০ বছর হতে পারে। তার পকেটে দিনাজপুর নাটোরের একটি টিকিট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি নাটোরে যাচ্ছিলেন।
Read More

ফুলবাড়ীতে টেকনিক্যাল এন্ড বি এম ইন্সটিউটের টাকা চুরি

10:16 PM 0
 https://mohonanews.blogspot.com/

 মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার “ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বি এম ইন্সটিউট” তালা ভেঙ্গে ২২ হাজার টাকা চুরি ও অফিসের মূল্যবান কাগজ পত্র নিয়ে যায়।  দিনাজপুরের ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বি এম ইন্সটিউটের অধ্যক্ষ মোঃ আবু তৈয়ব ছালাহ উদ্দিন এর থানায় দায়ের কৃত অভিযোগ সুত্রে যানা যায়  ২৯/০৭/২০১৭ ইং তারিখে যথারীতি প্রতিষ্ঠানের কার্যক্রম শেষ করে বিকেল ৪ টায় প্রতিষ্ঠানের সমস্থ কক্ষের তালা বন্ধ করে বাড়ীতে চলে যান। 
৩০/০৭/২০১৭ ইং তারিখে সকাল সাড়ে ৯ টায় প্রতিষ্ঠানে এসে তিনি দেখেন অফিস সহকারীর অফিস কক্ষ সহ ষ্টীলের ও টেবিলের তালা ভাঙ্গা এবং ফাইল পত্র তছনছ অবস্থায় বিভিন্ন জায়গায় পড়ে আছে।  গত ২৯/০৭/২০১৭ ইং তারিখে ৯ম শ্রেনীর ফরম পূরন বাবদ ২২ হাজার টাকা আলমারীর ড্রয়ারে রাখা ছিল। 
ঐ টেবিলের ড্রযারের তাল ভাঙ্গা অবস্থায় পড়ে থাকে।  অফিস কক্ষের আলমারি থেকে অফিসের হিসাব সংক্রন্ত ক্যাশ বহি, কলাম নাথ খাতা, ৫ টি শিক্ষক / কর্মচারি নিয়োগ সংক্রান্ত রেজুলেশন বহি ৪টি , নিয়োগ সংক্রান্ত যাবতীয় পেপার ৫টি আয়-ব্যয়ের ভাউচার বই ৫টি, স্টক রেজিষ্টার ৭টি , টাকা পরিষদের রশিদ বই ৫টি চুরি হয়ে যায়।  এব্যাপারে “ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বি এম ইন্সটিউট”এর অধ্যক্ষ মোঃ আবু তৈয়ব ছালাহ উদ্দিন বাদী হয়ে ৩০/০৭/২০১৭ইং তারিখে ফুলবাড়ী থানায়  চুরি সংক্রান্ত  একটি অভিযোগ দায়ের করেন।  ধারনা কার হচ্ছে সংঘবদ্ধ চোরেরা তালা ভেঙ্গে চুৃরি করতে পারে।  ফুলবাড়ী থানার পুলিশ ঘটনা স্থালে গিয়ে বিষয়টি তদন্ত করেছেন।
Read More

Translate

Post Top Ad