মোঃ আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর):
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার “ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বি এম ইন্সটিউট”
তালা ভেঙ্গে ২২ হাজার টাকা চুরি ও অফিসের মূল্যবান কাগজ পত্র নিয়ে যায়।
দিনাজপুরের ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বি এম ইন্সটিউটের অধ্যক্ষ মোঃ আবু তৈয়ব
ছালাহ উদ্দিন এর থানায় দায়ের কৃত অভিযোগ সুত্রে যানা যায় ২৯/০৭/২০১৭ ইং
তারিখে যথারীতি প্রতিষ্ঠানের কার্যক্রম শেষ করে বিকেল ৪ টায় প্রতিষ্ঠানের
সমস্থ কক্ষের তালা বন্ধ করে বাড়ীতে চলে যান।
৩০/০৭/২০১৭
ইং তারিখে সকাল সাড়ে ৯ টায় প্রতিষ্ঠানে এসে তিনি দেখেন অফিস সহকারীর অফিস
কক্ষ সহ ষ্টীলের ও টেবিলের তালা ভাঙ্গা এবং ফাইল পত্র তছনছ অবস্থায় বিভিন্ন
জায়গায় পড়ে আছে। গত ২৯/০৭/২০১৭ ইং তারিখে ৯ম শ্রেনীর ফরম পূরন বাবদ ২২
হাজার টাকা আলমারীর ড্রয়ারে রাখা ছিল।
ঐ টেবিলের
ড্রযারের তাল ভাঙ্গা অবস্থায় পড়ে থাকে। অফিস কক্ষের আলমারি থেকে অফিসের
হিসাব সংক্রন্ত ক্যাশ বহি, কলাম নাথ খাতা, ৫ টি শিক্ষক / কর্মচারি নিয়োগ
সংক্রান্ত রেজুলেশন বহি ৪টি , নিয়োগ সংক্রান্ত যাবতীয় পেপার ৫টি আয়-ব্যয়ের
ভাউচার বই ৫টি, স্টক রেজিষ্টার ৭টি , টাকা পরিষদের রশিদ বই ৫টি চুরি হয়ে
যায়। এব্যাপারে “ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বি এম ইন্সটিউট”এর অধ্যক্ষ মোঃ
আবু তৈয়ব ছালাহ উদ্দিন বাদী হয়ে ৩০/০৭/২০১৭ইং তারিখে ফুলবাড়ী থানায় চুরি
সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। ধারনা কার হচ্ছে সংঘবদ্ধ চোরেরা তালা
ভেঙ্গে চুৃরি করতে পারে। ফুলবাড়ী থানার পুলিশ ঘটনা স্থালে গিয়ে বিষয়টি
তদন্ত করেছেন।

No comments:
Post a Comment